, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুক্তি-পণের দাবিতে অ-প-হ-রণ, টেকনাফে যুবক উ-দ্ধা-র রজবাড়ী পাংশায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী মোঃ আতিকুল ইসলাম মিরুখালী ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: তরুণ প্রজন্মের আস্থার প্রতীক রাফিউল ইসলাম রাজুর নির্বাচনী অঙ্গীকার নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ৪ মা-দ-ক বিক্রেতা গ্রে-প্তা-র, ১ কেজি গাঁ-জা জ-ব্দ ১০ টাকায় সিম বিক্রির আড়ালে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ, পঞ্চগড়ে ৩ জন আ-ট-ক মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে চতুর্থ উপাচার্য, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে সংবর্ধনা বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতক শিশুর ম-র-দে-হ উ-দ্ধা-র বড়লেখায় মিথ্যা মা-ম-লার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন ৪২ কোটি টাকার ই-য়া-বা-র চালান জ-ব্দ, আ-টক ২ প্রেমের টানে গোপালগঞ্জে হিন্দু যুবকের বাড়িতে কুড়িগ্রামের মুসলিম তরুণী

নাগেশ্বরীর ‘বগুড়া দই ঘর’-এ নোংরা পরিবেশ ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

৯৬

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর শহরের মুক্তিযোদ্ধা অফিসের পূর্ব পাশে অবস্থিত ‘বগুড়া দই ঘর’-এ অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব এবং কর্মীদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে এক গ্রাহক প্রতিষ্ঠানটির একটি কেবিনে বসে খাবার খাওয়ার সময় অতিরিক্ত মশা ও মাছির কারণে চরম ভোগান্তিতে পড়েন। তিনি দায়িত্বরত ওয়েটারের কাছে মশা তাড়ানোর জন্য স্প্রে বা কয়েলের ব্যবস্থা করার অনুরোধ জানান। তবে কিছুক্ষণ পর ওয়েটার এসে জানান, এ বিষয়ে তাদের কিছু করার নেই।

ভুক্তভোগীর দাবি, পরে অন্য এক কর্মী পানি পরিবেশন করতে এলে তার শরীর ঘামে ভেজা ছিল। পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি অন্য কাউকে পাঠানোর অনুরোধ করলে কর্মীকে সরিয়ে নেওয়া হয়।

খাবার শেষে বিল পরিশোধের সময় গ্রাহক কাউন্টারে দায়িত্বরত ক্যাশিয়ারকে প্রতিষ্ঠানটিতে মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার পরামর্শ দেন। অভিযোগ রয়েছে, এ সময় ক্যাশিয়ার উত্তেজিত হয়ে অশালীন ভাষায় তার সঙ্গে কথা বলেন, যা উপস্থিত অন্যদেরও বিস্মিত করে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে না। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে কর্মীদের আচরণ নিয়েও বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। তারা বলেন, জনপ্রিয় একটি খাদ্য প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ ও ভদ্র আচরণ নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব।

এ বিষয়ে নাগেশ্বরী বাজার মনিটরিং কমিটি এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

তবে এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান ‘বগুড়া দই ঘর’-এর কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মুক্তি-পণের দাবিতে অ-প-হ-রণ, টেকনাফে যুবক উ-দ্ধা-র

নাগেশ্বরীর ‘বগুড়া দই ঘর’-এ নোংরা পরিবেশ ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

আপডেট সময় ১২:৪১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬