, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবির পদচিহ্নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক নিরব পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন। কালকিনিতে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ: উল্টো অগ্নিসংযোগ ও জমিসংক্রান্ত মামলায় কাবু গরিব পরিবার। কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: এমপি জাহান্দার আলী জাহান। টেকনাফে কালবের নির্বাচনে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইসলামপুরে সার ব্যবসায়ী হত্যা: বিচার ও ফাঁসির দাবি, গ্রেপ্তার ২ এপিবিএনের অভিযানে উদ্ধার নিখোঁজ তিন রোহিঙ্গা কিশোর স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আশ্রয়ণ প্রকল্পে সরকারি ঘর নিয়ে অভিযোগ: ঘটনাস্থল পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৩:৪১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • 84

আশ্রয়ণ প্রকল্পে সরকারি ঘর নিয়ে অভিযোগ: ঘটনাস্থল পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

১০৮

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর আশ্রয়ণ প্রকল্পে সরকারি ঘর কেনাবেচা, অবৈধ কর্মকাণ্ড এবং প্রকল্পের বিভিন্ন অনিয়ম নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের দুই দিনের মাথায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য *মনজুরুল ইসলাম*।

পরিদর্শনকালে তিনি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভিযোগ, সমস্যা ও প্রকল্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় প্রকল্পে সরকারি সুবিধাভোগীদের জন্য বরাদ্দকৃত ঘর কোনোভাবেই কেনাবেচা বা অন্যের কাছে হস্তান্তর করা যাবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করেন। পাশাপাশি অভিযোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার *সুমা খাতুন* এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট *দীপঙ্কর বর্মন*। তারা আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং স্থানীয়দের কাছ থেকে প্রকল্প-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও অভিযোগ শুনেন।

পরিদর্শন ও মতবিনিময় সভায় ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কাশিমনগর আশ্রয়ণ প্রকল্পে সরকারি ঘর কেনাবেচা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় প্রকল্পের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবির পদচিহ্নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক নিরব

আশ্রয়ণ প্রকল্পে সরকারি ঘর নিয়ে অভিযোগ: ঘটনাস্থল পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

আপডেট সময় ০৩:৪১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬