, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরার শ্রীপুরে বিধবা, দুস্থ ও অসচ্ছলদের জন্য ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধন দেড় কোটি টাকার ই-য়া-বা জ-ব্দ করল ৬৪ বিজিবি পত্নীতলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু কাউনিয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক পরিমল চন্দ্র বর্মন আর নেই বাকৃবিতে প্রথমবারের মতো ইয়াসের ‘নেক্সকো ২০২৬’ অনুষ্ঠিত বাকৃবিতে বাঁধনের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ১০ মাসে ১,৫৫১ ব্যাগ রক্তদান ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, ৩২০ লিটার দুধসহ ২৯০০ কেজি উপকরণ জ-ব্দ; দুজনের কারাদণ্ড লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি. দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, অনুষ্ঠিত আলোচনা সভা

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮

৯৭

নওগাঁর মহাদেবপুরে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ, গত ২৪ ঘণ্টায় বিশেষ ‘স্পেশাল ড্রাইভ’ পরিচালনা করে এসব আসামিদেরকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক নারী মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়। এছাড়া জিআর ওয়ারেন্টমূলে ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে স্থানীয় জনগণের সহযোগিতায় ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে বিশেষ এই অভিযানে মোট ১৮ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ এসকর্টের মাধ্যমে আদালতে প্রেরন করেছে।

মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মাগুরার শ্রীপুরে বিধবা, দুস্থ ও অসচ্ছলদের জন্য ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধন

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮

আপডেট সময় ০৬:৪৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬