, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জের ডিআইজি’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ভর্তি সংক্রান্ত সব তথ্য এখন এক প্ল্যাটফর্মে, ‘অ্যাডমিশন হাব’ পিরোজপুরে ডিবি অভিযানে৫০০ গ্রাম গাঁ-জা ও ২০ পিস ই-য়া-বা-সহ দুই কারবারি গ্রেফ-তার বকশীগঞ্জে বৃদ্ধার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকূরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক ও চেকপোস্টে সিরিয়াল চেকিংয়ের দাবিতে মানববন্ধন কাউনিয়ায় KICHIP প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটরদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ শিক্ষার্থীদের ভালোবাসায় অশ্রুসিক্ত বিদায়, দেবীগঞ্জে শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুকে সংবর্ধনা ব্যক্তিগত ইমেজ নষ্ট করার উদ্দেশ্যেই ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজার বিরুদ্ধে অপপ্রচার ভাইভা দিতে ঢাকায় আসা হলো না মিশার, সড়কেই থামল স্বপ্নযাত্রা”

মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ১

৬৭

মাগুরা জেলা পুলিশের জুয়া বিরোধী বিশেষ অভিযানে মোবাইল ফোনে জুয়ার অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৩টা ১০ মিনিটে শ্রীপুর থানাধীন নাকোল বাসস্ট্যান্ড মোড়ে ইকবালের দোকানের সামনে অভিযান চালিয়ে মো. রিয়াদ মোল্যা ওরফে নিশাত (২৫)-কে গ্রেফতার করা হয়। তিনি সব্দালপুরের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া এলাকায় বসবাস করেন।

মাগুরা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিকের তত্ত্বাবধানে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নাকোল পুলিশ ক্যাম্পের এসআই (নিরস্ত্র) মো. আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

গ্রেফতারের সময় আসামির কাছ থেকে একটি কালো রঙের POCO X5 Pro অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা জুয়ার অ্যাপস ব্যবহারে ব্যবহৃত হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় শ্রীপুর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৩(০৭)২৬)। পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ বাস্তবায়নে তারা দৃঢ় প্রতিজ্ঞ। জুয়া, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জের ডিআইজি’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ১

আপডেট সময় ০২:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬