চিলমারীতে উপজেলা নির্বাহী ককর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ হলো রাস্তায় ঘর নির্মান কাজ। জানা গেছে উপজেলার রমনা ইউনিয়নের চিলমারী টু গাইবান্ধা রোডের মালেক মোড় চৌরাস্তা নামক এলাকায় আব্দুল হান্নান তার ভগ্নিপতির জন্য জনসাধারণের রাস্তা বন্ধ করে ঘর নির্মান কাজ শুরু করেন। ফলে উক্ত নির্মানাধীন এলাকা দিয়ে জনসাধারণের রাস্তা হওয়ায় বাঁধা দেয় এলাকাবাসি। তাদের বাঁধা উপেক্ষা করে রাস্তায় ঘর নির্মান কাজ শুরু করলে গত মঙ্গলবার এলাবাসি একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেন। উপজেলা নির্বাহী অফিসার আবেদনটি সরেজমিনে পরিদর্শন করে কাজ বন্ধ রাখার কথা বললেও সে কথাকে কর্ণপাত না করে পূণঃরায় বুধবার কাজ শুরু করেন। এলাকাবাসি ইউএনও কে জানালে তিনি গত কাল বুধবার বিকালে উক্ত স্থানে উপস্থিত হয়ে তার আদের্শ অমান্য করায় ও অবৈধ ভাবে সরকারি রাস্তা বন্ধ করে পাকা ঘর নির্মান করায় এলাকাবাসিকে ঘরটি ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। এতে এলাকাবাসি যাতায়াতের রাস্তা সুগম হওয়ায় ইউএনও’র এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে| এ ব্যপারে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান জানান, কারো রাস্তা বন্ধ করার অধিকার কেউ কাউকে দেয়নি,বিষয়টি দুঃখজনক ও অমানবিক!
,
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ ও সমতা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান
চাকমারকুল ক্যাম্পের বাইরে দুই নিখোঁজ কিশোর-কিশোরী উদ্ধার
পিরোজপুর সদর ও নাজিরপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার
নওগাঁর পত্নীতলায় সারাদিন ব্যাপী সোনালিকা সার্ভিস ডে, অংশ গ্রহন ৫০০ অধিক
৫০হাজার ইয়াবাসহ ১জন রোহিঙ্গা যুবককে আটক করেছে ৬৪ বিজিবি
নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই
প্রতিটি পূজা মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ।
পূজামণ্ডপে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছে এসআরবি-১৫
কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান
কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব।থাকছে কঠোর নিরাপত্তা
চিলমারীতে প্রশাসনের উদ্যোগে বন্ধ হলো রাস্তায় ঘর নির্মান কাজ
-
মোঃ আনোয়ারুল ইসলাম
- আপডেট সময় ০৪:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- 77
জনপ্রিয় সংবাদ





























