, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিপণি ভবন, খাল ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সার্বিক অবস্থা সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ। আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) জেলা প্রশাসকের মঠবাড়ীয়া উপজেলা পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী এসব কার্যক্রম পরিচালিত হয়। সফরের শুরুতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এরপর পশ্চিম মিঠাকালী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। পরবর্তীতে বড় মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের অভিভাবক সমাবেশে যোগদান করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অভিভাবকদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়। এ ছাড়া ৮ নং বড় মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ এবং মঠবাড়ীয়া বহুতল বিশিষ্ট বিপণি ভবন (ফিস মার্কেট) পরিদর্শন করা হয়। একই সঙ্গে উপজেলা ভূমি অফিস, মঠবাড়ীয়া পরিদর্শন করে ভূমি-সংক্রান্ত সরকারি সেবা কার্যক্রমের সার্বিক বিষয় পর্যবেক্ষণ করা হয়। দিনব্যাপী সফরের অংশ হিসেবে মিরুখালী-সাফা খালের ভাঙ্গাপোল এবং ধানীসাফা ইউনিয়নের ভাঙ্গাপোল হতে মিরুখালী বাজার পর্যন্ত মডেল খাল দর্শন করেন জেলা প্রশাসক। এ সময় খালগুলোর বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। সফরের সর্বশেষ পর্যায়ে মঠবাড়ীয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে এসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের এ ধরনের মাঠপর্যায়ের সরেজমিন পরিদর্শনের মাধ্যমে সরকারি সেবা কার্যক্রমের বাস্তব চিত্র জানা, স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। জনসেবার মানোন্নয়ন, সরকারি কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে জেলা প্রশাসনের এ ধরনের সরেজমিন কার্যক্রম অব্যাহত থাকবে। চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিলেন নতুন বার্তা

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৬:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • 55

বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিলেন নতুন বার্তা

৮০

ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তার স্মরণে আয়োজিত শোকানুষ্ঠানে সাধারণ মানুষের উপচে পড়া উপস্থিতিকে ‘ঐতিহাসিক’ ও ‘শত্রুর মনোবল ভেঙে দেওয়া’ অভূতপূর্ব ঘটনা বলে অভিহিত করেছেন তার ছেলে এবং দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি।

রোববার (১২ জুলাই) এক দাফন-পরবর্তী বার্তায় জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি মার্কিন-ইসরাইলি আগ্রাসনে নিহতদের রক্তের কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন এই শীর্ষ নেতা।

ইরান ও ইরাকের বিভিন্ন শহরে অনুষ্ঠিত জানাজা ও বিদায় অনুষ্ঠানে কোটি কোটি মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ প্রসঙ্গে আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন:

“ইরান ও ইরাকের শহর ও গ্রামে, বিশেষ করে তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদে কোটি কোটি মানুষের উপস্থিতি ছিল বিস্ময়কর এবং ইতিহাসে স্মরণীয়। জনগণের এই ব্যাপক অংশগ্রহণ মূলত ইসলামের প্রতি আনুগত্য এবং প্রতিরোধের এক অনন্য দৃষ্টান্ত।”

সাম্প্রতিক যুদ্ধে নিহত ও সাবেক শীর্ষ নেতার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে মোজতবা খামেনি হুঙ্কার দেন যে, এর পেছনে থাকা মূল অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মার্কিন-ইসরাইলি জোটকে ইঙ্গিত করে তিনি বলেন, অপরাধীরা কখনো শান্তিতে মৃত্যুবরণ করার স্বপ্নও পূরণ করতে পারবে না।

এই প্রতিশোধ কোনো ব্যক্তি বা নির্দিষ্ট রাষ্ট্রীয় কর্মকর্তার উপস্থিতির ওপর নির্ভরশীল নয় উল্লেখ করে তিনি বলেন, “আমরা থাকি বা না থাকি, এই প্রতিশোধ বাস্তবায়িত হবেই। খুব শিগগিরই বিশ্বের স্বাধীনচেতা মানুষ এই ঐশী দায়িত্বের অংশীদার হবে।”

বাবার চিন্তা-চেতনা ও আদর্শকে বাঁচিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করে বর্তমান সর্বোচ্চ নেতা বলেন, “অশ্রুসজল নয়নে ও ভাঙা হৃদয়ে আপনার বিদায় জানিয়ে আমরা প্রতিজ্ঞা করছি, আপনার সত্য ও ন্যায়ের পথেই আমরা অবিচল থাকব। কোনো কষ্টকে আমরা ভয় করব না।”

বার্তার শেষাংশে তিনি সাবেক নেতার সাথে নিহত অন্যান্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের জন্য ধৈর্য ও ইরানের জনগণের চূড়ান্ত বিজয়ের প্রার্থনা করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত

বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিলেন নতুন বার্তা

আপডেট সময় ০৬:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬