ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ :
যেকোনো প্রিমিয়াম থিম ও প্লাগইন, লারাভেল স্ক্রিপ্ট ক্রয় করতে আমাদের কল করুন 01711-872335। ভিজিট করুন www.ThemeBikroy.com

আইফোন-কক্সবাজার গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী জেবিন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

অভিনেত্রী শিরতাজ জেবিন। ছবি : সংগৃহীত

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে ছোট পর্দার পরিচিত মুখ শিরতাজ জেবিন নিজের ক্যারিয়ার, শোবিজ অঙ্গনের বাস্তবতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে ছড়ানো নানা গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন। আলোচনায় উঠে আসে মিডিয়ায় কাজের পরিবেশ, নারীদের ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গ এবং বিদেশ ভ্রমণ নিয়ে প্রচলিত ধারণাও।

ক্যারিয়ারের শুরুতে ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জেবিন জানান, তিনি নিজের অভিজ্ঞতায় কখনো এমন কোনো চাপ বা বাজে প্রস্তাবের মুখোমুখি হননি। তার ভাষায়, যাদের সঙ্গে তিনি কাজ করেছেন, তাদের সঙ্গে সম্পর্ক সবসময়ই পেশাদার ও পারিবারিক পরিবেশের মতো ছিল। তিনি মনে করেন, শুধুমাত্র কম্প্রোমাইজ করে নয়, বরং কাজের দক্ষতা ও চরিত্রের কারণেই একজন শিল্পী টিকে থাকেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘কক্সবাজার ও আইফোন’ নিয়ে গুঞ্জন প্রসঙ্গেও নিজের অবস্থান জানান জেবিন। তিনি বলেন, অনেক সময় মানুষেরা একজন শিল্পীর পরিশ্রম বা সংগ্রাম না দেখে শুধুই বাহ্যিক বিষয় নিয়ে মন্তব্য করে। এ কারণে তিনি ব্যক্তিগত অর্জন বা আয়ের বিষয়গুলো খুব একটা প্রকাশ করেন না।

বিদেশ ভ্রমণ নিয়েও প্রচলিত নানা গল্পের বিষয়ে তিনি হাস্যরসের সুরে বলেন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে গেলেও তিনি কখনো কোনো ‘শেখ’ বা এমন গুঞ্জনের বাস্তবতা দেখেননি। তার মতে, এসব গল্প বাস্তবতার চেয়ে বেশি গুজবনির্ভর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আইফোন-কক্সবাজার গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী জেবিন

আপডেট সময় ০৩:০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬