, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামপুরে এমপির সঙ্গে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা ও নজরুল বর্ষের উদ্বোধন দেবীগঞ্জে অ-গ্নি-কা-ণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা জামায়াতের আমির প্রিয় সহযোদ্ধার শেষ বিদায়ে অশ্রুসিক্ত ফরহাদ হোসেন আজাদ কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ ফরিদ গাজীর শুভেচ্ছা সোনারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল হালিম মন্ডল কাউনিয়ায় নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতি প্রতিযোগিতার শুভ উদ্বোধন উত্তর ধর্মপুরে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

সোনারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল হালিম মন্ডল

১০

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনায় রয়েছেন মোঃ আব্দুল হালিম মন্ডল। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

মোঃ আব্দুল হালিম মন্ডল সোনারায় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তিনি নির্বাচনী মাঠে নিজের অবস্থান জানান দিচ্ছেন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করছেন তিনি।

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে আসন্ন নির্বাচনকে ঘিরে তাকে নিয়ে আলোচনা বাড়ছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল হালিম মন্ডল বলেন, জনগণের পাশে থেকে তাদের সুখে-দুঃখে কাজ করাই আমার রাজনৈতিক জীবনের অন্যতম লক্ষ্য। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।

নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

তিনি আরও বলেন, সোনারায় ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সোনারায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ আব্দুল হালিম মন্ডলের নামও স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।তিনি একজন এলাকার নিবেদিত প্রাণ।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সোনারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল হালিম মন্ডল

আপডেট সময় ০৮:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬