সিরাজগঞ্জে সিএনজি- অটোরিকশা চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে চালকসহ দুইজন নিহত হয়েছে।
শুক্রবার ২৮ আগস্ট নলকা মহাসড়কের শিয়ালকোল ইউনিয়নের চারা বটতলা এলাকায় এই নিহতের ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের ঠাকুর হালদার( ৬৮)।কামারখন্দ উপজেলার ভদ্র ঘাট ইউনিয়নের কুটিরচর গ্রামের আলী আক্তার এর ছেলে আশিক (৩৭)।এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ভদ্র ঘাট বাজার থেকে যাত্রী দুইজন সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল ওই সিএনজি অনেক দ্রুতগতিতে ছিল এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে চারা বটতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছনের দিকে ধাক্কা দেয় পরে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হয়। একজন গুরুতর আহত হয়।
সদর থানার উপপরিচালক এসআই শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পরিদর্শন করি। দুর্ঘটনার পরে নিহতের পরিবার লাশ নিয়ে গেছে এই বিষয়ে কোন অভিযোগ করা হয়নি।

























