, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় সিরাজগঞ্জে সুজন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট মাগুরা শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা- বাবা টেপামধুপুর ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ যুবক আটক কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

মাগুরার শ্রীপুরে পূর্বশত্রুতা ও পূর্বের একটি হত্যাকাণ্ডের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গয়েশপুর ইউনিয়নের চণ্ডীখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই এক সংঘর্ষে আহত আমিরুল মোল্যা চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই মারা যান। ওই হত্যাকাণ্ডের জের ধরেই সোমবার সন্ধ্যায় ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সমর্থক ইমদাদুল (৪০) ও আকুলের (৫০) ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ আসাদ মল্লিক গ্রুপের লোকজন। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় সিরাজ (৪০), আলম (৫৫) ও আমিরুলসহ (৫০) পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে সিরাজুল ইসলাম সমর্থিত মনিরুল ইসলাম, রাশেদ, সোহেল ও ওয়াসিমসহ বেশ কয়েকজনের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড

মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

আপডেট সময় ০৮:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬