, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লালপুরে মাজার ও মসজিদে চুরি মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা সন্দেহজনক বোটে থামার সংকেত, পালিয়ে গেল পাচারকারীরা উত্তরে জেলা ঠাকূরগাঁওয়ে শীতের আগাম বার্তা। দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়ের জঙ্গলে প্রাণ গেল রাণীশংকৈলের নুর আলমের স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে ভারতে অচেতন অবস্থায় উদ্ধারের সাত মাস পর সুস্থতার পথে বাকৃবির সাংবাদিক জীম এমপি জিলানীর সঙ্গে দুর্গামন্দির পরিদর্শনে বিএনপি নেতা অলিউর রহমান ও যুবদল নেতা শেহাব মোল্লা উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার লালপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার বিসর্জন

মাগুরায় চেকের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফ/তার

১২৭

মাগুরায় চেকের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউসুফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার জুইতারা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার ইউসুফ আলী মাগুরা সদর উপজেলার সাজীরকান্দি গ্রামের মফিজুল্লাহর ছেলে। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মাগুরা শাখার একজন ঋণখেলাপি গ্রাহক। ব্যাংক সূত্রে জানা গেছে, তার কাছে ব্যাংকের প্রায় ৫৬ লাখ টাকা ঋণ বকেয়া রয়েছে। ঋণ গ্রহণের পর দীর্ঘদিন ধরে তিনি ব্যাংকের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা লেনদেন রাখেননি বলে অভিযোগ রয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউসুফ আলীর বিরুদ্ধে ২০২১ সালে একটি চেকের মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর S/C-৩৬৮/২১। ওই মামলায় ৪ লাখ টাকার একটি চেকের বিপরীতে অর্থ পরিশোধ না করার অভিযোগ ওঠে। মামলার বিচারিক কার্যক্রম শেষে চলতি বছরের ফেব্রুয়ারির দিকে আদালত তাকে এক বছরের সশ্রম সাজা প্রদান করেন।

রায় ঘোষণার পর থেকেই ইউসুফ আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজখবর চালাচ্ছিল। একপর্যায়ে শুক্রবার ২১ শে আগস্ট সন্ধ্যায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর মাগুরা সদর ফাঁড়ির পুলিশ জুইতারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এছাড়াও ইউসুফ আলীর বিরুদ্ধে ব্যাংকের অর্থঋণ সংক্রান্ত আরও কয়েকটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব মামলার বিষয়েও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
মাগুরা সদর থানার এএসআই মোস্তাফিজুর রহমান বলেন, “চেকের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলীকে জুইতারা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।”

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “সদর ফাঁড়ির পুলিশ সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলীকে গ্রেফতার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
মোঃ ইউনুছ আলী মাগুরা

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

লালপুরে মাজার ও মসজিদে চুরি

মাগুরায় চেকের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফ/তার

আপডেট সময় ১০:১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬