, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়ের জঙ্গলে প্রাণ গেল রাণীশংকৈলের নুর আলমের স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে ভারতে অচেতন অবস্থায় উদ্ধারের সাত মাস পর সুস্থতার পথে বাকৃবির সাংবাদিক জীম এমপি জিলানীর সঙ্গে দুর্গামন্দির পরিদর্শনে বিএনপি নেতা অলিউর রহমান ও যুবদল নেতা শেহাব মোল্লা উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার লালপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার বিসর্জন মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়, উদ্দেশ্য দেবী দুর্গাকে নজর দেখা চৌদ্দগ্রামের পোটকরায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল সনতান ধর্মলম্বীদের দুর্গাপূজা। চট্টগ্রামের হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী

ধুনটের চৌকিবাড়ী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা মোঃ দুলাল খান

১৩৭

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলার ৮ নম্বর চৌকিবাড়ী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সভাপতি মোঃ দুলাল খান।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।এবং তার নেতৃত্বে ইউনিয়ন বিএনপি বেশ সুসংগঠিত রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে এলাকায় পরিচিতি অর্জন করেছেন। স্থানীয়দের দাবি, মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন উদ্যোগে তিনি ভূমিকা রেখে আসছেন।

নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনসমাগমস্থলে তিনি গণসংযোগ অব্যাহত রেখেছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তাদের মতামত গ্রহণ করছেন।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ দুলাল খান বলেন, “দীর্ঘদিন ধরে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ যদি তাদের মূল্যবান ভোটে আমাকে নির্বাচিত করেন, তাহলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব।

মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পাশাপাশি শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ ও সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

এদিকে, ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে ঘিরে আলোচনা অব্যাহত রয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন।

নির্বাচনে অংশ নিলে তাকে সমর্থনের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন বলেও তারা জানান।

তবে নির্বাচন কমিশন এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি। ফলে বিষয়টি সম্ভাব্য প্রার্থিতা হিসেবেই বিবেচিত হচ্ছে।

মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
01866632593

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়ের জঙ্গলে প্রাণ গেল রাণীশংকৈলের নুর আলমের

ধুনটের চৌকিবাড়ী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা মোঃ দুলাল খান

আপডেট সময় ০৮:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬