দর্শনা থানার পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, দর্শনা থানার আওতাধীন বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বড় শলুয়া হাট, শান্তিপাড়া ও আকন্দবাড়ীয়া (গাংপাড়া) এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে তেঘরী (পশ্চিমপাড়া) এলাকার মোঃ উজ্জল (৩৬)-কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অপরদিকে, মোবারকপাড়া এলাকার মোঃ আবুয়া (৪৪)-কে আটক করার সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সামারি ট্রায়ালে তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া রাঙ্গিয়ারপোতা (ঘোনাপাড়া) এলাকার মোঃ আশিকুর রহমান (২৭)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে দর্শনা থানার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন।
,
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন
৯নং সুজানগর ইউনিয়নে আমবাড়ি বে-সরকারি ইস্কুলে উন্নয়নে এমপির ১ লক্ষ ২০ হাজার ৩৫০ টাকা বরাদ্দ
নানান আয়োজনে পালিত হলো বড়লেখায় ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৬৪০ কৃষককে নিয়ে নিরাপদ বালাইনাশক ব্যবহারে বাকৃবির মাঠ কার্যক্রম
কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
কালুখালীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি
বিধবা ভাতার অভিযোগ তদন্তে গিয়ে ‘মীমাংসার’ প্রস্তাব ইউনিয়ন সমাজকর্মীর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পঞ্চগড়ে মৎস্যজীবী দলের ব্যতিক্রমী আয়োজন, নদী-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
দর্শনা থানার পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
-
মোঃ জিহাদ হাসান - আপডেট সময় ০৭:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- 45
জনপ্রিয় সংবাদ























