, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরার শ্রীপুরে বিধবা, দুস্থ ও অসচ্ছলদের জন্য ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধন দেড় কোটি টাকার ই-য়া-বা জ-ব্দ করল ৬৪ বিজিবি পত্নীতলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু কাউনিয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক পরিমল চন্দ্র বর্মন আর নেই বাকৃবিতে প্রথমবারের মতো ইয়াসের ‘নেক্সকো ২০২৬’ অনুষ্ঠিত বাকৃবিতে বাঁধনের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ১০ মাসে ১,৫৫১ ব্যাগ রক্তদান ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, ৩২০ লিটার দুধসহ ২৯০০ কেজি উপকরণ জ-ব্দ; দুজনের কারাদণ্ড লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি. দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, অনুষ্ঠিত আলোচনা সভা

চট্টগ্রামের মা-মলার দুই আসামি কক্সবাজারে গ্রে-প্তা-র

১৭

চট্টগ্রামে শিশু অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দুই আসামিকে কক্সবাজারের রামু থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রামু উপজেলার মরিচ্চ্যা বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি আদিত্য মল্লিক (২১) এবং ২ নম্বর আসামি উত্তম মল্লিক (৪৪)। তাঁরা চট্টগ্রামের পটিয়া থানার ভাইয়ের দিঘীর পাড় অলির হাট মল্লিকপাড়া এলাকার বাসিন্দা।

এসআরবি-১৫, কক্সবাজার ও এসআরবি-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ভুক্তভোগী হাটহাজারী থানার যুগির হাট এলাকার এক স্কুলছাত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আদিত্য মল্লিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগ রয়েছে আদিত্যর বিরুদ্ধে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৫ সালের ৩১ মে বিকেলে ভুক্তভোগীর মা কর্মস্থলে থাকার সময় আদিত্য মল্লিক ও মামলার অপর এক আসামি তাঁকে হাটহাজারীর আমান বাজারের যুগির হাট কলেজ রোড এলাকায় দেখা করতে বলেন। সেখানে গেলে তাঁকে একটি অপরিচিত সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যাওয়া হয়। পরে ভয়ভীতি দেখিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ও ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এসআরবি জানায়, ঘটনার পর থেকে গ্রেপ্তার দুজন চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর অধীনে মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাঁদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মাগুরার শ্রীপুরে বিধবা, দুস্থ ও অসচ্ছলদের জন্য ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধন

চট্টগ্রামের মা-মলার দুই আসামি কক্সবাজারে গ্রে-প্তা-র

আপডেট সময় ০৯:৩২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬