, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লাহিড়ীকান্দায় রাজিব বাস-অটোর সং-ঘ-র্ষে নি-হ-ত ৪ ও আহত অন্তত ১০ আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা!! হরিপুরে ১৪৫ পিচ ই-য়া-বা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আ-টক রাজাপুরে মা-দ-কের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামপুরে এমপির সঙ্গে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা ও নজরুল বর্ষের উদ্বোধন দেবীগঞ্জে অ-গ্নি-কা-ণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা জামায়াতের আমির প্রিয় সহযোদ্ধার শেষ বিদায়ে অশ্রুসিক্ত ফরহাদ হোসেন আজাদ কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মোঃ ফরিদ গাজীর শুভেচ্ছা

কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের সিএ এস এম শওকত সঞ্চালনা করেন। অনুষ্ঠানে কালাই সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফারুক হোসেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শের ওপর প্রবন্ধ পাঠ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, কালাই থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল আলমসহ সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শ তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নজরুলের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কবিতা আবৃত্তি, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা তুলে ধরেন।

এতে ওমর কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড ওমর গার্ডেন একাডেমি, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়, কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়, হাতিয়র কামিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

লাহিড়ীকান্দায় রাজিব বাস-অটোর সং-ঘ-র্ষে নি-হ-ত ৪ ও আহত অন্তত ১০

কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট সময় ০৮:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬