, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

পিরোজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ইমার্জেন্সি ও অবজারভেশন ওয়ার্ডের কার্যক্রম শুরু

৪৫

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পিরোজপুরের নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার (২২ আগস্ট ২০২৬) থেকে হাসপাতালের নতুন ভবনে ইমার্জেন্সি বিভাগ ও অবজারভেশন ওয়ার্ডের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

​হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য জনাব আহম্মদ সোহেল মনজুর মহোদয়ের দিকনির্দেশনা ও নির্দেশনা অনুযায়ী এবং পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এছাড়া জেলা হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আন্তরিক সহযোগিতায় প্রাথমিকভাবে এই দুটি বিভাগ চালু করা সম্ভব হয়েছে।

​এর আগে চলতি বছরের মার্চে পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর জানিয়েছিলেন, লিফটের কাজ সম্পন্ন হওয়ার অপেক্ষা না করে হাসপাতালের বিভিন্ন ফ্লোরে ধাপে ধাপে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেওয়া হবে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই আজ এই সেবাগুলো চালু হলো।

​হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, পর্যায়ক্রমে নবনির্মিত ভবনের অন্যান্য বিভাগের কার্যক্রমও চালু করা হবে। এর মাধ্যমে পিরোজপুর জেলার মানুষের জন্য আধুনিক ও উন্নত চিকিৎসাসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পূর্ণাঙ্গ কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালু হলে পিরোজপুরসহ আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও বহুগুণ বেড়ে যাবে।
​এদিকে, হাসপাতালের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য পিরোজপুর জেলার সকল সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

পিরোজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ইমার্জেন্সি ও অবজারভেশন ওয়ার্ডের কার্যক্রম শুরু

আপডেট সময় ১০:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬