পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রেসক্লাবের ৩০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
২০২৬-২০২৭ইং সনের জন্য এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে জাতীয় দৈনিক স্বাধীন মত-এর গলাচিপা উপজেলা প্রতিনিধি মোঃ হাফিজ উল্লাহ্ সভাপতি এবং জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ মসিউল ইসলাম রুবেল, শেখ মারুফুর রহমান, মোঃ মোস্তফা কামাল খান ও ফাইজুর রহমান শুভ।
সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ হাবিব উল্লাহ, মোঃ ইলিয়াস পালোয়ান, মোঃ জুয়েল হাসান ও মোঃ হাফিজুল ইসলাম শান্ত।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ বাপ্পি মিয়া। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন নাফিসা মুফতী অনন্যা, মোঃ শহিদুল তালুকদার ও মোঃ মুনতাসির মামুন।
কোষাধ্যক্ষ মোঃ মেজবাউদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান জুয়েল, সহ-দপ্তর সম্পাদক খন্দকার আব্দুল জলিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নূর সাঈদ, সাহিত্য বিষয়ক সম্পাদক সঞ্জীব কুমার শিপন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আহসান ইমরান এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাসেল হাওলাদার।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ মনির হোসেন ও মোঃ নজরুল। সদস্য হিসেবে রয়েছেন মোঃ মোজাহিরুল ইসলাম কিনু খান, মোঃ ওমর ফারুক শাওন, মোঃ মেহেদী আকন, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ সাব্বির হোসেন, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ সাইদুল ইসলাম।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গলাচিপা উপজেলার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে গলাচিপা উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
,
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ
ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি
মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই
রাবি শিক্ষার্থীর ওপর হা-ম-লার অভিযোগে রেল স্টেশনে ভা-ঙ-চু-র, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ
কাউনিয়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ
বড়লেখায় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল তরুণে
টেকনাফে নাফ নদী থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গলাচিপা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি হাফিজ, সাধারণ সম্পাদক হেলাল
-
মেহেদী হাসান জুয়েল
- আপডেট সময় ০৫:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- 43
জনপ্রিয় সংবাদ


























