আজ বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার, ময়মনসিংহ স্টাফ রিপোর্টার দৈনিক আমার পত্রিকা সাইফুল ইসলাম
ময়মনসিংহ নগরী সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ড আকোয়া দক্ষিণপাড়া খালপাড় দিয়ে একটি রাস্তা ঢাকা বাইপাস এর সাথে সংযোগ হয়েছে রাস্তাটি মেরামত করা হলে শহরের যানজট থেকে অনেকটা রেহাই পাবে সাধারণ জনগণ এই রাস্তায় পাশেই বিদ্যুতের খুঁটি ঝুলে আছে রাস্তাটির উপর কোন তদারকির ব্যবস্থা না থাকায় হেলেদুলে চলছে এই বিদ্যুতের খুঁটি এখানে কোন রকমের তদারকি না থাকা কর্তব্য ও কাজে অবহেলার কারণে যেকোনো সময় মারাত্মক ধরনের ক্ষতি সাধন হতে পারে বলে সাধারণ জনগণের ধারণা এমতাবস্থায় বৈদ্যুতিক খুঁটির সঠিক ব্যবস্থা না নিলে মারাত্মক দুর্ঘটনা ও ক্ষতিসূদন হতে হয় বলে সর্বমহলে ধারণা তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে রাস্তাটি মেরামত সহ বৈদ্যুতিক খুঁটি সুব্যবস্থা করে এলাকাবাসীর জনদুর্ভোগের পরিত্রাণ করে ব্যবস্থা নেয়া দরকার বলে মনে করছে সাধারণ জনগণ।