গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে ‘নিষিদ্ধ’ বলে সম্বোধন না করার বিষয়ে এক সাংবাদিককে বার্তা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতা শাহিন বিশ্বাস কালু।

গত ২২ নভেম্বর (রোববার) টুঙ্গিপাড়ায় দলমত-নির্বিশেষে ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় সেখানে উপস্থিত এক সাংবাদিক সরাসরি সম্প্রচারের (লাইভ) কথা জানালে ছাত্রলীগ নেতা শাহিন বিশ্বাস কালু তাকে উদ্দেশ করে বলেন, “আপনাদের কাছে একটা কথা হচ্ছে, এই নিষিদ্ধ সংগঠন বলেন বা নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ ছাত্রলীগ বলেন—এই শব্দটি বিশেষ করে টুঙ্গিপাড়ায় বসে উচ্চারণ করার কোনো সুযোগ নেই।”

এ সময় সাংবাদিককে উদ্দেশ করে তিনি এ বক্তব্য দেন।

এদিকে, বর্তমানে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫৫ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার সদস্য এবং দুই হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

তবে জেলার দুটি থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনার কারণে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বন্ধ রয়েছে।