সৌরভ আহম্মেদ শরিফ
জামালপুর।
জামালপুরে পূর্ববিরোধের জেরে এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে মারধর এবং তাঁর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী বিপ্লব চন্দ্র সাহাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যবসায়ী বিপ্লব চন্দ্র সাহার অভিযোগ, দোকান ও জায়গা নিয়ে প্রতিবেশী দোকানিদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ চলছিল। দুপুরে দোকানের মালামাল কেনার উদ্দেশ্যে বের হলে অভিযুক্তরা তাঁর পথরোধ করেন। পরে কয়েকজন মিলে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন এবং সঙ্গে থাকা ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেন।
এ ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করেছেন তিনি।
২২.১১.২৬