আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি’র ডাকে বড়লেখা বিএনপির রুদ্ধদ্বার মিটিং
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বড়লেখা উপজেলা বিএনপির এক জরুরি রুদ্ধদ্বার মিটিং আজ বাদ মাগরিব উপজেলা কমপ্লেক্সে মাননীয় সংসদ সদস্যের পরিদর্শন অফিসে অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ১ নির্বচনী আসনের এমপি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
সভায় উপজেলা নেতাদের মধ্যে বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল আহমদ উপস্হিত ছিলেন।
এ ছাড়াও সংগঠনের ১০ টি ইউনিয়ন শাখার সভাপতি, সাধারন সম্পাদক, সিনিয়র সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র যুগ্ম সম্পাদক এবং যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল, মহিলা দল সহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার শেষ পর্যায়ে মাননীয় সংসদ সদস্য সভায় উপস্থিত উপজেলার চার নেতার সাথে একান্তে কথা বলেন।