সিরাজগঞ্জের শাহজাদপুরের শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সদস্যরা উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতে শাহজাদপু রেরাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সরকারী কর্মকর্তা সহ সাংবাদিক ফোরামের সদস্যরা অংশ নেন। পরে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব রাসেল ও সাধারণ সম্পাদক তাহসিন নূরী খোকনসহ সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা শাহজাদপুর সাংবাদিক ফোরামের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা, জনসমস্যা তুলে ধরা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারে অবদান রাখার জন্য সংগঠনের সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। সত্য, ন্যায় ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশন করলে সমাজের অসংগতি দূর করা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। তারা আশা প্রকাশ করেন, শাহজাদপুর সাংবাদিক ফোরাম ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কথা, এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরবে এবং সাংবাদিকতার পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।
আলোচনা সভার শেষে শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা জানানো হয়। বক্তারা সংগঠনের দীর্ঘায়ু, সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং আগামী দিনগুলোতে আরও জনকল্যাণমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা ব্যক্ত করেন।
“অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত সাংবাদিকদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় সাংবাদিকদের পেশাগত নিষ্ঠা, সাহসিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ তাঁদের সম্মানিত করা হয়।”