মৌলভীবাজারে জিয়া সাইবার ফোর্সের বিক্ষোভ মিছিল।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে রাজপথে নেতাকর্মীরা

মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জিয়া সাইবার ফোর্স। শনিবার (২১ নভেম্বর) মৌলভীবাজার জেলা, পৌর ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে জেলা, পৌর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক শাহরিয়ার হোসেন ছাদী, সদস্যসচিব শিমুল মিয়া, জেলা দপ্তর সম্পাদক মো. ওমর সানি, সদর পৌর শাখার আহ্বায়ক শেখ নাদিম, সদস্যসচিব অয়ন সূত্রধর, সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ হোসাইন আহমদ, সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাদি, সিনিয়র সহসাধারণ সম্পাদক নাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান রাকিব এবং রাজনগর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক হাবিবসহ জেলা, পৌর ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মিছিল থেকে নেতাকর্মীরা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে নির্ভয়ে প্রতিবাদ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
‘অন্যায়ের কাছে মাথা নত নয়, প্রতিবাদ চলবে নির্ভয়ে’—এমন প্রত্যয় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।