মাগুরার শ্রীপুরে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কার্যক্রম নি ষি দ্ধ সংগঠন আওয়ামী লীগের দেওয়া “লকডাউন কর্মসূচি’র প্রতিবাদে বি ক্ষো ভ মি ছি ল করেছে ছাত্রদল নেতাকর্মীরা।
১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তরের নেতৃত্বে মদনপুর ব্রীজ থেকে প্রতিবাদ মি ছি ল টি শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি ডিগ্রি কলেজ মার্কেটের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। বি ক্ষো ভ ও প্রতিবাদ মি ছি লে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত হোন।
এ সময় বি ক্ষো ভ মি ছি ল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম বাবলু মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, কৃষকদল নেতা খন্দকার সাহেব আলী, সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খাঁন, শ্রীপুর সরকারী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার তালহা উদ্দিন সানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
প্রতিবাদ মি ছি ল শেষে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা রুখে দিতে পতিত আওয়ামীলীগ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সকল নেতাকর্মীরা যার যার স্থান থেকে সচেতন থেকে প্রতিরোধ গড়ে তুলবো।