সৌরভ আহমেদ শরীফ, জামালপুর প্রতিনিধিঃ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালচারাল ভিলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জেলা যুবদলের সদস্য ইমরান কায়ছারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শওকত জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, জেলা যুবদলের সদস্য জাকির হোসেন জনি, মেহেদী হাসান ইলি প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।