গত (রবিবার) ১৫/১১/২৬ ইং তারিখ রাতে কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দল চিলমারী উপজেলা শাখার নেত্রীবৃন্দকে নিয়ে অশালীন ভাষায় গালাগালির প্রতিবাদে এক প্রতিবাদ সভা থানাহাট পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে

জানা গেছে প্রতিবাদ সমাবেশটিতে সভাপতিত্ব করেন থানাহাট ইউনিয়ন বি,এন,পির সাবেক সভাপতি অসীম আলী এতে বক্তব্য রাখেন,চিলমারী উপজেলা বি,এন,পির আহবায়ক আলহাজ্ব আঃবারি সরকার, সাবেক সাধারন সম্পাদক সাহেব আলী,উপজেলা আহবায়ক কমিটির সদস্য শাহজাহান আলী বাবুল মন্ডল,কৃষকদলের কুড়িগ্রাম জেলা যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু,চিলমারী উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি আমজাদ হোসেন,চিলমারী উপজেলা মহিলা দলের সভাপতি চায়না বেগম,সাধারন সম্পাদক জিয়ারা খাতুন রোজী,আহবায়ক কমিটির সদস্য তাজুল ইসলাম,থানাহাট ইউনিয়ন বি,এন,পির সাবেক সাধারন সম্পাদক আঃমালেক প্রমুখ।
বক্তারা দৃঢ় কন্ঠে জানান যে গত ৮ নভেম্বর উপজেলা পর্যায়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রেলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল অংশ গ্রহন না করায়,উপজেলা বি,এন,পির যুগ্ম আহবায়ক সাদাকাত হোসেন সাজু অকথ্য ভাষায় গালাগালি করেন এবং বলেন এরকম দুই,একজন সুকরী/নর্তকী মহিলা না থাকলেও চিলমারী উপজেলা বি এন পির কিছু জায় আসে না।উক্ত কথা নিয়ে চিলমারী উপজেলা বি,এন,পি ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাৎহ্মনিক প্রতিবাদ জানালেও উক্ত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ভুল পথ থেকে সরে না আসায় চিলমারী উপজেলা বি এন পি ও অঙ্গ সংগঠনের পহ্ম থেকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।