কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় মহাগ্রন্থ আল-কুরআন পুড়িয়ে অবমাননা করার প্রতিবাদে এক বিশাল সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ১৬ নভেম্ববর/২৬ ইং উপজেলার প্রাণকেন্দ্র জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয় ।
গত ১৪ নভেম্বর (শনিবার) দিবাগত রাতে কতিপয় দুর্বৃত্ত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদের মেইন গেটে মহাগ্রন্থ আল-কুরআন পুড়িয়ে এবং তার সাথে অশ্লীল সিনেমার ছবি যুক্ত করে ঝুলিয়ে দিয়ে যায়। পবিত্র আল-কুরআন অবমাননার এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে স্থানীয় ধর্মপ্রাণ জনতা ও দলটির নেতাকর্মীরা একত্রিত হন।
উক্ত সমাবেশে ও মানববন্ধনে এলাকার বিভিন্ন স্তরের মানুষ ও নেতৃবৃন্দ উপস্থিত থেকে আল-কুরআন অবমাননার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বক্তারা।