অদ্য ১৬ নভেম্বর ২০২৬ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পিরোজপুরের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পিরোজপুর সদর থানাধীন পুখরিয়া গ্রাম এলাকায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে পুখরিয়া গ্রামের ০৮ নং ওয়ার্ডের খানবাড়ির বাসিন্দা মো. নজির খান ও মোছা. রুনা বেগমের পুত্র মো. রুমান খান (২০)-এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। আসামির নিজের দখলে থাকা পশ্চিম দুয়ারী টিনের বেড়া ও টিনের ছাউনিযুক্ত তিন কক্ষ বিশিষ্ট বসতঘরের বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার ডান হাতে ধরা সাদা রঙের একটি প্লাস্টিকের ছোট কৌটা থেকে ০৯ (নয়) পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করেছেন