দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মশাল মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন।

এছাড়াও মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় বক্তারা আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও চক্রান্ত রাজপথে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন।