পেশাগত দক্ষতা, সততা, কর্মনিষ্ঠা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ রেঞ্জের ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ নির্বাচিত হয়েছেন এসপি মোহাম্মদ কামরুল হাসান।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) ময়মনসিংহ রেঞ্জের অক্টোবর মাসের অপরাধ দমন পর্যালোচনা ও কর্মমূল্যায়নের ভিত্তিতে তাঁকে এই স্বীকৃতি প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অনন্য ভূমিকা রাখায় তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে, অক্টোবর মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে ময়মনসিংহ রেঞ্জেও ‘শ্রেষ্ঠ জেলা’ হিসেবে নির্বাচিত হয়েছে ময়মনসিংহ।

পুলিশ সুপারের এই অর্জন জেলা পুলিশের সকল সদস্যের জন্য এক বিরাট গর্ব ও অনুপ্রেরণার বিষয়। সংশ্লিষ্ট মহল মনে করছে, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা বিধান, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসপি মোহাম্মদ কামরুল হাসানের এই সাফল্যে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁর সর্বাঙ্গীন সফলতা ও মঙ্গল কামনা করেছেন।