সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আওতায় কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা নাহিদ হোসেনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় কৃষকদের সরিষা চাষে আরও আগ্রহী করে তোলা, উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহ প্রদান এবং কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচির ফলে সরিষা চাষের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণে দেশীয় সরিষার উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান হতে সহায়তা করবে।