দারিয়াপুর ইউনিয়নের ৪ নং গোয়ালদাহ ও ৬ নং মালাইনগর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে ।

আজ ১১ নভেম্বর বুধবার সকালে , দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদিপের উপস্থিতিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুভ উদ্বোধন ঘোষণা করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস এম সোহাগ, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, রোকন বিশ্বাস । তথ্য সংগ্রহকারী মোঃ সাগর হোসেন, মোঃ আরিফ খান ও তাসমিন জাহান ইয়াসমিন , এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।