অদ্য ১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পিরোজপুরের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে পিরোজপুর সদর থানাধীন আলামকাঠী এলাকায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পিরোজপুর সদর উপজেলার আলামকাঠী গ্রামের (০১নং ওয়ার্ড, পিরোজপুর পৌরসভা) বাসিন্দা আসামি মো. আমির হোসেনের (৫২)-এর চার কক্ষবিশিষ্ট একতলা বিল্ডিংয়ের পশ্চিম পাশের একটি কক্ষ তল্লাশি করা হয়। তল্লাশিকালে উক্ত কক্ষের একটি স্টিলের ট্রাংক থেকে সিনথেটিক বাজার ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম (১.৫ কেজি) অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

​অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ হাতেনাতে আসামি মো. আমির হোসেন-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির পিতা মৃত দলিলউদ্দিন খাঁ এবং মাতা আয়না মতি।

​উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করেছেন।