সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থীদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়েছে সিরাজগঞ্জ র‌্যাব-১২।

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে দেশি-বিদেশি ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোয়েন্দা নজরদারি এবং ইতিপূর্বে আত্মসমর্পণকারী চরমপন্থীদের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২-এর একটি দল এই যৌথ ও ধারাবাহিক অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়, যা এলাকায় অপরাধ দমনে বড় ধরনের সাফল্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে এবং এই চক্রের সাথে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ