আজ মঙ্গলবার সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে পুলিশ সুপার, সিরাজগঞ্জ জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ, পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়। অক্টোবর/২০২৬ মাসে বিশেষ অবদানের জন্য ৩৪ জন পুলিশ সদস্যকে অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া সদ্য পিআরএল-এ গমনকারী ০২ জন পুলিশ সদস্যকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় থানায় আগত দর্শনার্থীদের বসার জন্য ফার্নিচার (সোফা) এবং অফিসারদের টেবিল প্রদান করেন।

কল্যাণ সভা সঞ্চালনা করেন জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), সিরাজগঞ্জ।

পরবর্তীতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মামলার তদন্ত, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশি সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।