‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে কালাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের নতুন ভবনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে সাতজন যুবকের মাঝে মোট ৪ লাখ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহা আলম শেখ সার্বিক সহযোগিতা করেন। উপজেলা পরিষদের সিএ এসএম শওকত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মৌদুদ আলম সরকার এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মনিরুজ্জামান প্রমুখ।