নওগাঁর পত্নীতলায় ৫ নম্বর মাটিন্দর ইউনিয়নে মহাদেবের টু পোরশা আঞ্চলিক মহাসড়টির (শিবপুর বাজার) পশ্চিম দিকে সড়কের বাঁকে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে মোঃ আজিজুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় গুরুতর আহত আজিজুল কে স্থানীয় লোকজন উদ্ধার করে শিবপুর বাজারের একটি বেসরকারি চেম্বারে নিয়ে যান। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক।

পরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আত্মীয়-স্বজন তাকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মহাদেবপুর এলাকায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তৎক্ষণাৎ মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলের স্থানীয় বাসিন্দা মোঃ সুজন জানান, তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দুর্ঘটনা স্থলে যান। সেখানে একটি পূর্ব দিক (মহাদেবপুর) হতে আসা মাল বোঝাই ট্রাকের পিছনে চাকার সঙ্গে পশ্চিম দিক(শিবপুর বাজার) হইতে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে বলে দেখতে পান। তার ভাষ্য অনুযায়ী, শিবপুর বাজারে প্রবেশের আগে সেতু পার হয়ে বাঁক নেওয়ার স্থানে(অন্ধ বাঁক) এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর মোটরসাইকেলটি ছিটকে পড়ে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আজিজুল ইসলামের পিতার নাম আফতাব উদ্দিন। তার গ্রামের বাড়ি সিংপাড়া, উপজেলা সাপাহার, জেলা নওগাঁ।

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নিজামুল হক বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি তিনি জেনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।