২০০৬ সালের ২৮শে অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত কালিমাময় ও রক্তঝরা দিন হিসেবে চিহ্নিত। সেদিন তৎকালীন চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষে ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে এবং লগি-বৈঠার রাজনীতির জেরে রাজধানী ঢাকার পল্টন এলাকায় এক ভয়াবহ রাজনৈতিক সংঘর্ষ ও তাণ্ডবের সৃষ্টি হয়।
সেদিন বায়তুল মোকাররমের উত্তর গেট এবং পল্টন এলাকায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর লগি ও বৈঠা নিয়ে হামলা চালানো হয়। চোখের সামনে পিটিয়ে ও নির্মমভাবে মানুষ হত্যা করার পর সেই লাশের উপরে নৃত্য করেছে। সেই দৃশ্য দেশের রাজনীতিতে এক গভীর ক্ষত তৈরি করে।
প্রতি বছর ২৮শে অক্টোবরকে ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ বা ‘রক্তাক্ত ২৮ শে অক্টোবর দিবস হিসেবে পালন করা হয়। প্রতিবাদ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা সেকেন্দার আলী সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখা, আরো বক্তব্য রাখেন মাস্টার রফিকুল ইসলাম , সাবেক ভাইস চেয়ারম্যান ও শুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা । সমাপনী বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মালেক আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা। সেদিন সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। উপস্থিত সকলকে সমাবেশটি সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষনা করেন।