নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাজল নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ ভোররাতে নওগাঁ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে। অভিযানে বদলগাছী থানাধীন বিলাসবাড়ি ইউনিয়নের শর্মাপুর গ্রাম থেকে গ্রেপ্তার হওয়া আসামি কাজলের দেখানো মতে দুটি চার্জার অটোরিকশা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার আসামি কাজলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।