মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর ও থানা পুলিশ। পরে জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা মৎস্য দপ্তর ও থানা পুলিশের যৌথ উদ্যোগে যমুনা নদীর বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের মাধ্যমে নদীতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ এবং মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান, অফিস সহকারী শিরিন আক্তার, মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

মৎস্য বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ, ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের জাল দিয়ে মাছ ধরার ফলে ইলিশসহ বিভিন্ন প্রজাতির ছোট মাছও নির্বিচারে ধরা পড়ে, যা নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের জন্য হুমকিস্বরূপ।

মা ইলিশ সংরক্ষণ, ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।