কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শারীরিক প্রতিবন্ধী নাজমুলের চলাফেরা সহজ করতে তার হাতে একটি হুইলচেয়ার তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী মোঃ আব্দুস ছালাম সুজার পক্ষ থেকে উপজেলার উত্তর শিমুলবাড়ী এলাকায় নাজমুলকে এই হুইলচেয়ারটি উপহার দেওয়া হয়।

​এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিমুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ সেফায়েত হোসেন, সংগঠনের সাবেক ব্যাংক কর্মকর্তা ও শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফুলবাড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ আবদুল আজিজ সরকার (চাঁদ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের শিমুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, নাওডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিমুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম (স্বপন)।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধকতার কারণে দীর্ঘদিন ধরে নাজমুলকে চলাচলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাঁর যাতায়াতের কষ্ট লাঘব করা এবং দৈনন্দিন জীবন-যাপন কিছুটা সহজ করার লক্ষ্যেই মূলত এই হুইলচেয়ার উপহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

​স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে মানবিক সহায়তার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাঁরা মনে করেন, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সম্মিলিত সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমেই সমাজেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।