শিমুলবাড়ী ইউনিয়নে নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নজরুল ইসলামের নানা প্রতিশ্রুতি ও গণসংযোগ।
কুড়িগ্রাম ফুলবাড়ী প্রতিনিধিঃ
মোঃআব্দুর রাজ্জাক
আসন্ন ২ নং শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে নির্বাচনী পরিবেশ বেশ সরগরম হয়ে উঠেছে। চেয়াম্যান পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করছেন এবং ইউনিয়নকে ঘিরে তাঁদের নানা উন্নয়নমূলক অঙ্গীকার তুলে ধরছেন।
এই নির্বাচনের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক প্রচারণা ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী (পেশাজীবী সংগঠন), শিমুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভোটারদের প্রতি প্রতিশ্রুতি ও প্রধান অঙ্গীকারসমূহঃ
একটি ইনসাফপূর্ণ ও মানবিক শিমুলবাড়ী ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে তিনি ভোটারদের কাছে সমর্থন ও দোয়া চেয়েছেন। নির্বাচনী প্রচারণায় তিনি স্থানীয় জনগণের সামনে বেশ কিছু মূল অঙ্গীকার তুলে ধরেন, যার মধ্যে অন্যতম হলো-
নাগরিক সেবা সুনিশ্চিতকরণঃ
ইউনিয়নের বাসিন্দাদের জন্য অত্যাধুনিক ও সহজে লাভযোগ্য নাগরিক সেবা নিশ্চিত করা।
ইনসাফভিত্তিক ইউনিয়ন বিনির্মাণঃ
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে শিমুলবাড়ী ইউনিয়ন পরিচালনা করা।
সচ্ছতা ও আমানতদারিতাঃ এলাকায় একটি আমানতদারিতা ও জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
দুর্নীতি ও মাদকমুক্ত সমাজঃ
এলাকাকে সম্পূর্ণভাবে দুর্নীতি ও মাদকমুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা।
প্রার্থী মোঃ নজরুল ইসলাম তৃণমূল পর্যায়ে সাধারণ ভোটারদের সাথে সরাসরি দেখা করে তাদের সমস্যার কথা শুনছেন এবং শিমুলবাড়ী ইউনিয়নকে একটি সুশাসিত ও সুন্দর মডেল ইউনিয়নে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়ে সমর্থন কামনা করছেন।