জহিরুল ইসলাম সুমন : কুমিল্লা চৌদ্দগ্রামের সামাজিক ও মানবিক সংগঠন
চৌদ্দগ্রাম বন্ধন কাফেলা গ্রুপের পক্ষ থেকে রংয়ের কাজ করার সময় সিডি থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যুতে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নিহত রং মেস্তরী চৌদ্দগ্রাম উপজেলা আলকরা ইউনিয়নের শিলরী গ্রামের একরাম হোসেন।

এই মহতী উদ্যোগেের বিষয় প্রবাস থেকে সার্বিক সহযোগিতা করেছেন চৌদ্দগ্রাম বন্ধন কাফেলা গ্রুপের
সভাপতি মামুন ভূঁইয়া,
সহ-সভাপতি জহির উদ্দিন,
উপদেষ্টা মোঃ সোহাগ আইয়ুব ফকির,
নিহত রং মেস্তরি একরামের পরিবারকে সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন বন্ধন কাফেলার উপদেষ্টা
ইসমাইল মজুমদার, উপদেষ্টা হাফিজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,সহ-সাংগঠনিক সম্পাদক কাজী বোরহান উদ্দিন,উন্নয়ন সম্পাদক আরাফাত মামুন

এসময় আরো উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলকরা
ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনির আহম্মেদ মানিক,৮ নং ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ আল ওয়াদুদ,
৮ নং ওয়ার্ড সেক্রেটারি কাজী ইসরাফিল,

এই সময় উপস্থিত সকলের মাধ্যমে চৌদ্দগ্রাম বন্ধন কাফেলা গ্রুপের আর্থিক অনুদান মরহুম একরামের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত সকলে মানবিক সংগঠন চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার সামাজিক ও মানবিক কাজের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই রকম মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান ।

চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার উপদেষ্টা ইসমাইল মজুমদার বলেন
আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং মরহুম একরামকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। চৌদ্দগ্রাম বন্ধন কাফেলা গ্রুপ সামাজিক ও মানবিক কাজ সব সময় করে যাবে এমন প্রতিশ্রুতি দেন তিনি।