ফুলবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষ্যে বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
কুড়িগ্রাম ফুলবাড়ী প্রতিনিধিঃ
মোঃ আব্দুর রাজ্জাক
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপের মাঝে বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসন, ফুলবাড়ী, কুড়িগ্রামের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ১৫ অক্টোবর ২০২৬ তারিখে উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০:০০ ঘটিকায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব,জাহিদ হাসান(ইউএনও),
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ফ্রন্টের সভাপতি অমল চন্দ্র বর্মন,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি সুকুমার সেন। উপজেলা বিএনপি’র আহবায়ক শামসুজ্জামান হাসু,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান,এন সিপি’র সদস্য সচিব আব্দুল লতিফ । এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার্বজনীন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণের হাতে জি’আর চালের বরাদ্দ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।