নিজস্ব প্রতিবেদকঃ
দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল RTV-এর জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।
তিনি দীর্ঘদিন ধরে RTV-এর বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতায় তাঁকে জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।