আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ কর্মকাণ্ড দমনে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় জোরালো অভিযান পরিচালিত হয়েছে। শাহজাদপুর থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে বিভিন্ন মামলার বেশ কয়েকজন ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এবং আদালত কর্তৃক পরোয়ানা জারি হওয়া আসামিদের গ্রেপ্তার করা হয়। অপরাধ দমনে পুলিশের এই তৎপরতা এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, “জনসাধারণের জানমাল রক্ষা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে শাহজাদপুর থানা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।”
আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।