ময়মনসিংহ প্রতিনিধি
আজ বৃহস্পতিবার ৯ অক্টোবর সরকারি দপ্তরে নির্ধারিত কর্ম ঘন্টা চলমান থাকলেও প্রতিদিন তিনটার পর ময়মনসিংহ উপজেলা নির্বাহী কার্যালয়ের কর্মকর্তা মোঃ তাজমুল হুদা অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক সংশ্লিষ্ট কর্মকর্তাকে তিনটার পর পাওয়া যায় না এমন অভিযোগ উঠেছে।
এতে সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় প্রতিদিন অফিস চলাকালীন সময় বিভিন্ন কাজে সাধারণ মানুষ সংশ্লিষ্ট দপ্তরে আসেন বিশেষ করে প্রয়োজনীয় কাগজপত্র তথ্য ও প্রশাসনিক সেবা নিতে অফিসে আসেন অভিযোগ রয়েছে দুপুর তিনটার পর সংশ্লিষ্ট কর্মকর্তা নিয়মিত অফিসে উপস্থিত না থাকায় অনেক সেবা প্রত্যাশী কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চলে যাচ্ছেন অভিযোগকারীদের দাবি একজন সরকারি কর্মকর্তার দায়িত্ব হল নির্ধারিত কর্ম ঘন্টা অফিসে উপস্থিত থেকে জনগণের সেবা দেওয়া কর্ম ঘন্টা শেষ হওয়ার আগেই নিয়মিত অফিস ত্যাগ করার ঘটনা সত্য হলে তার সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ।
এদিকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম ও কর্মকর্তার উপস্থিতি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ও অভিযোগকারীরা তারা বলছেন সরকারি দপ্তরে সেবার পরিবেশ নিশ্চিত করতে কর্মকর্তাদের উপস্থিতি ও কর্ম ঘন্টা জরুরিভাবে অনুসরণ করা জরুরি