বড়লেখায় ইতালি প্রবাসী মোঃ সানু মিয়াকে ক্রেস্ট দেন, ভোলার কান্দি ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদ এর পক্ষে থেকে।
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ৭: ৩০ মিনিট সময়, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলার কান্দি গ্রামের কৃতি সন্তান ইতালি প্রবাসী মোঃ সানু মিয়াকে ক্রেস্ট দেন ভোলার কান্দি ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদ এর পক্ষে থেকে,
এ সময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদ, জনাব মক্তার আলী ইউপি সদস্য সুজানগর ইউনিয়, মোঃ মানিক আলী সাধারণ সম্পাদক ইনকিলাব সমাজ কল্যাণ পরিষদ, সাংবাদিক মারুফ আহমদ হৃদয়, ছলু আহমদ, আব্দুল জলিল, প্রমুখ।
সমাজসেবায় এক অনন্য নাম। গরিব-দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু হিসেবে তিনি দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।
প্রবাসে থেকেও দেশের প্রতি তার দায়বদ্ধতা ও ভালোবাসা প্রশংসনীয়। বিভিন্ন সময় তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অর্থনৈতিক সহযোগিতা প্রদানসহ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে শিক্ষা অনুরাগী হিসেবে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
শুধু আর্থিক সহায়তাই নয়, লেখনির মাধ্যমেও তিনি সমাজ ও দেশ পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করে চলেছেন। তার চিন্তা-চেতনা ও সামাজিক দায়বদ্ধতা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে মানবিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে।
এলাকাবাসীর মতে, মোঃ সানু মিয়ার মতো প্রবাসীদের অবদান সমাজ ও দেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানবিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।