পটুয়াখালী গলাচিপায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সৃষ্টিকর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেল ৩টায় গলাচিপা উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক।
অনুষ্ঠানে ইউএনও আবুজর মোঃ ইজাজুল হক বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে নিয়মিত এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে আয়োজক, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কার পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।