মাগুরা শ্রীপুরে আবার অবৈধভাবে মজুদ করা ২৮৮ বস্তা সার উদ্ধার

মাগুরা শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ করায় এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর সাথে আর কারা জড়িত সেই তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।সার ব্যবসার অনুমোদন নেই, তবু দোকানঘরে লুকিয়ে মজুত করা হয়েছিল ২৮৮ বস্তা সার। মাগুরার শ্রীপুর উপজেলার টিকারবিলা বাজারে অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

অবৈধভাবে সার মজুতের দায়ে জামিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে টিকারবিলা বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকি।

গোপন সংবাদের ভিত্তিতে জামিরুল ইসলামের মালিকানাধীন দোকানঘরে তল্লাশি চালিয়ে সেখানে লুকিয়ে রাখা ২৮৮ বস্তা সার পাওয়া যায়।

জামিরুল ইসলাম সার ব্যবসায়ী না হয়েও এসব সার অবৈধভাবে মজুত করে রেখেছিলেন বলে অভিযান সংশ্লিষ্টরা জানান।

পরে অবৈধভাবে সার মজুতের বিষয়টি স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।